Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে বিমান বিধ্বস্ত, নিহত ৩ দমকলকর্মী

অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে বিমান বিধ্বস্ত, নিহত ৩ দমকলকর্মী

 অনলাইন ডেস্ক    ৫ নভেম্বার, ২০২৩ ১৫:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের প্রত্যন্ত এলাকায় দাবানল মোকাবিলার কাজ পর্যবেক্ষণ করতে গিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন দমকলকর্মী নিহত হয়েছেন।

আজ রোববার স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দমকলকর্মীদের বহনকারী ওই বিমানটি ম্যাককিনলে শহরের প্রত্যন্ত শহরতলীতে বিধ্বস্ত হয়। দুপুর আড়াইটার সময় জরুরি পরিষেবা সংস্থাকে অবহিত করা হয়। এলাকাটি অস্ট্রেলিয়ার প্রাদেশিক রাজধানী ব্রিসবেন থেকে প্রায় ১৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

আরও পড়ুন: ৭ দেশের নাগরিকের লাগবে না শ্রীলংকার ভিসা খরচ...

দুর্ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানান, বিধ্বস্ত বিমানটিতে আরোহী হিসেবে থাকা তিনজনকে শনাক্ত করা হয়েছে। মৃত বলে তা নিশ্চিত করেছেন তারা।

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে।

এদিকে অগ্নিনির্বাপক কর্মীদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

অনলাইন ডেস্ক