Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা খুব সহজেই পাবেন নাগরিকত্ব

ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা খুব সহজেই পাবেন নাগরিকত্ব

 অনলাইন ডেস্ক    ১৬ আগষ্ট, ২০২৩ ১২:২১:০০নিউজটি দেখা হয়েছে মোট 47 বার

ইতালির সরকার সম্প্রতি তাদের দেশের নাগরিকত্ব আইন পরিবর্তন করতে যাচ্ছে। এখন থেকে বংশ পরম্পরার নীতিতে ইতালির নাগরিকত্ব নিতে হলে আবেদনকারীকে দেশটিতে কমপক্ষে এক বছর বসবাস করতে হবে।

একইসঙ্গে ইতালীয় ভাষা শিক্ষা পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে। প্রধানমন্ত্রী মেলোনি সরকারের এমন সিদ্ধান্তে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, খুশি প্রবাসী বাংলাদেশিরা।

ইতালির নাগরিকত্ব গ্রহণের সবচেয়ে সহজ উপায় হলো বংশ পরম্পরার মাধ্যমে আবেদনপত্র দাখিল করা। কোনো আবেদনকারীর পূর্ব পুরুষদের কেউ যদি ইতালিয়ান বংশোদ্ভূত থাকেন, তাহলে পৃথিবীর যেকোনো দেশের ইতালীয় দূতাবাসের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে পারবেন।

এই সুযোগ কাজে লাগিয়ে যারা আবেদন করবেন তারা খুব দ্রুত সময়ের মধ্যেই ইতালির নাগরিকত্ব পেতে পারেন।

আরও পড়ুন: জোরপূর্বক সেনাবাহিনীতে ভর্তি, ঘুষ দিয়ে নাম কাটাচ্ছে ইউক্রেনীয় যুবকেরা...

তবে সম্প্রতি ইতালির সরকার সংসদে বংশ পরম্পরার নীতির ওপর একটি খসড়া আইন চূড়ান্ত করেছে। নতুন আইন অনুযায়ী, ইতালির নাগরিকত্ব নিতে হলে আবেদনকারীকে ইতালিতে কম পক্ষে এক বছর বসবাস করতে হবে। একইসঙ্গে ইতালীয় ভাষা শিক্ষা পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে।

ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞদের মতে, ইতালিতে নাগরিকত্ব আইনের যে পরিবর্তন করা হতে যাচ্ছে এর ফলে দেশটিতে ধীরে ধীরে নাগরিকত্ব গ্রহণের হার কমে যাবে। তবে বর্তমানে যেহেতু ইতালির জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে, তাই দেশটির সরকার নতুন নাগরিকত্ব দিতে বাধ্যও হতে পারে।

আর এই নতুন নাগরিকত্ব সুযোগ পাবেন এশিয়া, আফ্রিকা থেকে আসা ইতালিতে বসবাসরত বিদেশিরা। আর তাই এই সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরাও।

অনলাইন ডেস্ক