Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ভারতে ২ বাংলাদেশি গ্রেফতার

ভারতে ২ বাংলাদেশি গ্রেফতার

 অনলাইন ডেস্ক    ১৪ মে, ২০২৪ ১২:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 44 বার

অবৈধভাবে প্রবেশের সময় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে সোমবার (১৩ মে) ২ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনা জেলার রাসেল মিয়া (৪০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহার মিয়া (৩০)।

পুলিশের বরাতে এনডিটিভি দাবি করেছে, গ্রেফতার ওই দুই বাংলাদেশি সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার সঙ্গে জড়িত।

আরও পড়ুন: মাত্র দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে দ্বিগুন...

পুলিশের দাবি, গ্রেফতার দুজন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য। আর এটি নিষিদ্ধ ঘোষিত আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত।

তাদের কাছ থেকে ‘ভুয়া’ আধার এবং প্যান কার্ড উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

অনলাইন ডেস্ক