Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এবার হাইকোর্টে জামিন চাইলেন ইমরান খান

এবার হাইকোর্টে জামিন চাইলেন ইমরান খান

 অনলাইন ডেস্ক    ১৭ সেপ্টেম্বার, ২০২৩ ১২:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 47 বার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান সাইফার মামলায় শনিবার (১৬ সেপ্টেম্বর) জামিন চেয়ে ইসলামাবাদের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এর দুইদিন আগে একটি বিশেষ আদালত তার জামিন আবেদন বাতিল করে দেয়।

জানা গেছে, সাবেক এই প্রধানমন্ত্রী আইনজীবীর মাধ্যমে জামিনে মুক্তির জন্য সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন।

আবেদনে বলা হয়েছে, প্রসিকিউশন মিথ্যা ও বানোয়াট মামলা করেছে। এতে বলা হয়, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট সম্পর্কিত মামলাগুলোর শুনানির জন্য তৈরি বিশেষ আদালত প্রসিকিউশনের বেশ কয়েকটি অনিয়ম ও বিতর্কিত বিষয়কে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে।

আরও পড়ুন: নির্বাচনে অংশ নিতে পারবে ইমরান খানের দল...

সাবেক এই প্রধানমন্ত্রীর অভিযোগ ছিলো পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার পিছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে। আর সেই অভিযোগের প্রমাণ দিতে গিয়ে তিনি একটি নথি প্রকাশ্যে এনেছিলেন। সেই নিয়েই ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আর এই মামলাটি সাইফার নামে পরিচিত।

যদিও ইমরানের দাবি, তিনি যা দেখিয়েছিলেন তা সাইফার অর্থাৎ গোপন খবরের সাংকেতিক রূপ নয়।

গত ৫ আগস্ট তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে তিন বছরের সাজা দিয়েছিল নিম্ন আদালত। এর পাশাপাশি ১ লাখ রুপি জরিমানাও করা হয়েছিল তাকে। যদিও এই মামলায় জামিনের পরই সাইফার মামলায় ইমরানকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে ইমরান খান পাকিস্তান পাঞ্জাবের অ্যাটক কারাগারে বন্দি রয়েছেন।

অনলাইন ডেস্ক