Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদি

শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদি

     ৩ সেপ্টেম্বার, ২০২৩ ১৩:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 56 বার

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কোন দিন এই বৈঠক হবে তার বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরেই মোদি ও শেখ হাসিনার মধ্যে কোনও বৈঠক হয়নি।

কিন্তু খুব শীঘ্রই জি-২০ সম্মেলনের মধ্যেই আলোচনায় বসার কথা রয়েছে তাদের।

তবে শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নয়, ৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রোববার ১০ সেপ্টেম্বর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে মোদির।

আরও পড়ুন: স্ত্রীকে পিটিয়ে নগ্ন করে ঘোরালেন স্বামী...

বাইডেন ও ম্যাখোঁর সঙ্গে মধ্যাহ্নভোজের আয়োজনের পরিকল্পনা করছেন মোদি। তবে এই আয়োজন নির্ভর করছে শুক্রবার বাইডেন কখন ভারতে এসে পৌঁছবেন তার ওপর। এছাড়াও জি-২০ সম্মেলন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন ম্যাখোঁ।

জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। আগামী ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ মূল সম্মেলন।

ইউক্রেনের যুদ্ধ এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব নিয়ে এবারের জি-২০ সম্মেলনে আলোচনা হবে। এছাড়াও এবারের সম্মেলনে মোদি দক্ষিণের দিকে নজর দিতে চান।

জাতিসংঘের একটি প্রতিবেদনে দেখা গেছে বৈশ্বিক মহামারির কারণে বিশ্বের দক্ষিণের দিকে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। তাই এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য দক্ষিণের দেশগুলোতে টেকসই উন্নত লক্ষ্যমাত্রার ট্যাগ ব্যবহার করা।