এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যের দেশ কাতারের গত রোববার রাতে দোহায় ফিরোজ আব্দুল আজিজ এলাকায় একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় চার বাংলাদেশিসহ মোট ছয় অভিবাসীর মৃত্যু হয়েছে। পরে সে আগুন ছড়িয়ে পড়ে পাশের অন্য একটি ভবনে।
নিহত চার বাংলাদেশির মধ্যে দুজনের বাড়িফেনীতে। বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। অন্য দুজন পাকিস্তানি নাগরিক।
ফেনীর নিহতেরা হলেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান ও দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ।
নিহত মীরের চাচাতো ভাই তৌহিদুল ইসলাম বলেন, ফরহাদ পুড়ে অঙ্গার হয়ে গেছে। তার কাগজপত্র নিয়ে কিছু জটিলতা আছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে বিমান বিধ্বস্ত, নিহত ৩ দমকলকর্মী...
তারপরও পরিবারের পক্ষ থেকে ওই এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।
জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন ও ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাহার মিয়া কাতারে ফেনীর দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























