Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩, সবাই বাংলাদেশি বলে ধারণা

মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩, সবাই বাংলাদেশি বলে ধারণা

 অনলাইন ডেস্ক    ২৯ নভেম্বার, ২০২৩ ১২:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

মালয়েশিয়ার পেনাংয়ে গত মঙ্গলবার রাতে নির্মাণাধীন ভবন ধসে তিন শ্রমিক নিহত ও চারজন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে এরা সবাই বাংলাদেশি।

আজ বুধবার সকালে সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস ও ফ্রি মালয়েশিয়া টুডে এক প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার পেনাংয়ে গত মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে। এরপর থেকেই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে নিখোঁজ শ্রমিকদের সন্ধান করছেন।

পেনাংয়ের ডেপুটি পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মাদ বলেন, এখন পর্যন্ত ভবনটিতে আটকেপড়া ৯ শ্রমিকের মধ্যে পাঁচজনকে পাওয়া গেছে।

আরও পড়ুন: ইমরানের সাবেক উপদেষ্টার ওপর ‘অ্যাসিড হামলা’...

ডেপুটি কমিশনার মোহাম্মদ ইউসুফ বলেন, ঘটনার সময় প্রায় ১২ মিটার লম্বা এবং ১৪ টন ওজনের একটি বিম ভেঙে পড়ে। এরপর আরও ১৪টি বিম ভেঙে পড়ে। নির্মাণাধীন এ সাইটে কাজের জন্য ১৮ শ্রমিক নিয়োগ করা হয়েছিল।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা গেছেন এবং একজন হাসপাতালে মারা গেছেন। গুরুতর আহত দুজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে।

দ্য স্ট্রেইট টাইমস জানায়, ওই ভবনে যেসব শ্রমিক কাজ করছিল তারা সবাই বাংলাদেশি। অন্যদিকে ফ্রি মালয়েশিয়া টুডে বলছে, দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অনলাইন ডেস্ক