Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 রুশ যাত্রীবাহী বিমান বি*ধ্ব*স্ত, আরোহী সবাই নি*হ*ত

রুশ যাত্রীবাহী বিমান বি*ধ্ব*স্ত, আরোহী সবাই নি*হ*ত

 অনলাইন ডেস্ক    ১৩ জুলাই, ২০২৪ ০৯:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে মস্কোর কাছাকাছি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। শুক্রবার (১২ জুলাই) পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে বিমানটি উড্ডয়ন করা হয়।

মন্ত্রণালয় আরও জানায়, সুখোই সুপারজেট ১০০ বিমানটি বনাঞ্চল এলাকায় তিনজন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে তাদের কেউ বেঁচে নেই। বিমানটিতে কোনো যাত্রী ছিল না।

দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি মেরামতের পরই পরীক্ষামূলকভাবে উড্ডয়নের পর বিধ্বস্তের ঘটনা ঘটে। রাশিয়া নিজেদের তৈরি সুখোই সুপারজেট বিমান বিভিন্ন অঞ্চলে মোতায়েন করেছে।

আরও পড়ুন: জবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হলেন অধ্যাপক সানজিদা ফারহানা...

মূলত দেশটির যেসব অঞ্চলে পশ্চিমাদের তৈরি বিমান ব্যবহার করা হয়েছে, সেখানে এই বিমান ব্যবহার হচ্ছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর নিজেদের তৈরি বিমান ব্যবহারে ব্যাপকভাবে ঝুঁকেছে মস্কো।

শুক্রবার রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি গভীর জঙ্গলে বিধ্বস্ত হয়েছে এবং এতে স্থানীয় কোনো ব্যক্তি আহত ও নিহত হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। বিধ্বস্তের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অনলাইন ডেস্ক