Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বঙ্গোপসাগরে নৌকাডুবি, ২৩ রোহিঙ্গা নিহত

বঙ্গোপসাগরে নৌকাডুবি, ২৩ রোহিঙ্গা নিহত

 অনলাইন ডেস্ক    ১২ আগষ্ট, ২০২৩ ১৫:২১:০০নিউজটি দেখা হয়েছে মোট 82 বার

রোহিঙ্গাদের নিয়ে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে বুদিয়াটং শহর থেকে ৫৫ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে বঙ্গোপসাগরে নৌকাডুবিতে অন্তত ২৩ জন মারা গেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে শিউ ইয়াং মেট্টা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বায়ার লা।

চলতি সপ্তাহে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন উদ্ধারকারীরা।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বায়ার লা বলেন, এ ঘটনায় বেঁচে ফিরেছেন আটজন।

পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।

নৌকাটি মালয়েশিয়ার যাওয়ার উদ্দেশে যাত্রা শুরু করলেও তবে ঠিক কী কারণে ও কখন নৌকাটি ডুবেছিল সে সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য জানাতে পারেননি বায়ার লা।

আরও পড়ুন: সিরিয়ায় সেনাবাহিনীর বাসে আইএসের হামলা, নিহত ২৩...

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার সংখ্যালঘু হাজারো রোহিঙ্গা প্রতিবছর উত্তাল সাগরপথে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করে।

২০১৭ সালে ঘরবাড়ি ছেড়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলো মিয়ানমার সামরিক বাহিনীর গণহত্যা ও নির্যাতনের শিকারের কারণে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্যানুযায়ী, মালয়েশিয়া-ইন্দোনেশিয়া যাওয়ার চেষ্টায় অন্তত ৩৪৮ জন রোহিঙ্গা গত বছর সমুদ্রে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

অনলাইন ডেস্ক