Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইরানের সাথে কি যুদ্ধে জড়াবে ইসরায়েল?

ইরানের সাথে কি যুদ্ধে জড়াবে ইসরায়েল?

 অনলাইন ডেস্ক    ১৪ এপ্রিল, ২০২৪ ১৫:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 48 বার

ইসরায়েলে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইরান। প্রায় ৫০ বছর ধরে দুই দেশের মধ্যে বৈরি সম্পর্ক থাকলেও সরাসরি কখনো ইসরায়েলে ভূখণ্ডে হামলা চালায়নি তেহরান।

দুই দেশের বৈরি সম্পর্ক আরেক দফায় উত্তপ্ত হয় সাত অক্টোবরে হামাসের নজিরবিহীন হামলার পর। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সেই হামলার জন্য তেহরানকেই দায়ী করে আসছে তেলআবিব।

সাত মাস ধরে দফায় দফায় উত্তেজনা ছড়ালেও এতদিন হুমকি-ধমকি দিয়ে আসা দেশটি এবার হামলা চালালো শত্রুদেশের ভূখণ্ডে।

বলা হচ্ছে, এতদিন ইরানিদের ওপর বিচ্ছিন্নভাবে হামলা হলেও দূতাবাস ভবনের মতো স্পর্শকাতর স্থানকে প্রথমবার লক্ষ্য বানিয়েছে ইসরায়েল। এ কারণেই ইসরায়েলে সরাসরি হামলা চালানোর মত সিদ্ধান্ত নিয়েছে তেহরান।

এই হামলার পর প্রশ্ন জোরালো হয়েছে তবে কি মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ শুরু হচ্ছে? বিশ্লেষকরা বলছেন, কোনদিকে যাবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, তা নির্ভর করছে ইসরায়েলের প্রতিক্রিয়ার ওপর।

ইরান স্পষ্ট করেছে, আপাতত আর হামলা চালাবে না তারা। তবে, তেল আবিব আগেই বলেছিল, হামলা চালালে পাল্টা জবাব দেয়া হবে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের শক্তিধর দুই দেশের গতিবিধির দিকে নজর সারা বিশ্বের। অন্যতম সামরিক শক্তিধর দুই দেশের এই সংঘাত কতটা প্রভাব ফেলবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সেই হিসাবও কষছেন অনেকে।

আরও পড়ুন: বাংলাদেশকে বাঁচাতে বাঙালি সংস্কৃতিকে বাঁচানোর বিকল্প নেই: ওবায়দুল কাদের...

এরইমধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ডাকা হয়েছে জরুরি বৈঠক। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই নজীরবিহীন হামলা পাল্টে দিতে পারে অঞ্চলটির রাজনীতির সমীকরণ।

বলা হচ্ছে, স্বার্বভৌমত্ব নিয়ে নিজ দেশের নাগরিকদের তোপের মুখে পড়ার আগেই হামলার জবাব দিতে পারে ইসরায়েল সরকার। যা তৈরি করতে পারে আরও একটি যুদ্ধ পরিস্থিতি।

অন্যদিকে, হামলার পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। তাদের দাবি, দূতাবাসে আক্রমণে জবাব দিয়েছে তারা।

উল্লেখ্য, গাজায় আগ্রাসন শুরু পর থেকেই বেশ চাপেই আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মোকাবেলা করতে হচ্ছে হিজবুল্লাহকেও। এমন পরিস্থিতিতে ইরানের মতো শক্তিশালী দেশের সাথে সংঘাতে জড়াবে কিনা তা সেটিই এখন দেখার বিষয়।

অনলাইন ডেস্ক