পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা মামলায় দেওয়া ১৪ বছরের কারাদণ্ড স্থগিত করেছেন দেশটির আদালত। সোমবার সাজা স্থগিত করে এই আদেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট।
ইসলামাবাদ হাইকোর্ট বলেছেন, ঈদের ছুটির পর ১০ দিনের মধ্যে মামলার বিষয়ে সিদ্ধান্ত হবে। এর আগ পর্যন্ত ইমরান দম্পতির সাজা স্থগিত থাকবে। এই বিষয়টি জানান জিও নিউজ।
ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি মিয়া গুলহাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ ইমরান খানের পক্ষ থেকে তোশাখানা মামলার দণ্ডাদেশের বিরুদ্ধে করা একটি আপিলের শুনানি শেষে এই নির্দেশ দেয়।
চলতি বছরের ৩১ জানুয়ারি ইসলামাবাদের দুর্নীতি বিরোধী বিশেষ আদালত ইমরান খান ও বুশরা বিবিকে তোশাখানা দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেয়।
আরও পড়ুন: আইপিএলের সূচিতে পরিবর্তন...
কারাদণ্ডের পাশাপাশি তাদের দুজনকে আলাদাভাবে ৭৯ কোটি পাকিস্তানি রুপি জরিমানা ও ১০ বছরের জন্য যেকোনো রাষ্ট্রীয় পদে দায়িত্ব পালনের অযোগ্য ঘোষণা করা হয়।
এর একদিন পর তাদের বিয়ে ‘অবৈধ’ ঘোষণা করে দুজনকে সাত বছরের কারাদণ্ডের রায় দেয় আদালত।
এদিকে, আদালতে ইমরান খানের আপিলের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার আলী জাফর। এছাড়া সরকারের পক্ষ থেকে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন আমজাদ পারভেজ।
তবে শুনানির সময় ইমরান খান বা বুশরা বিবি উপস্থিত ছিলেন কি না, তা জানা যায়নি।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























