সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির একটি আদালত ১০ বছরের কারাদণ্ডের রায় দেন।
একই মামলায় পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ দলের অন্যতম শীর্ষ নেতা শাহ মাহমুদ কুরেশিও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে প্রতিষ্ঠিত একটি বিশেষ আদালত সাইফার মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং সেই নির্বাচনের এক সপ্তাহ আগে এই রায় ঘোষণা করা হলো।
আরও পড়ুন: সংসদ অধিবেশনের সময় বিএনপির ‘কালো পতাকা’ মিছিল...
দ্য ডন বলছে, সর্বশেষ এই রায়ের মাধ্যমে দ্বিতীয়বার দণ্ডিত হলেন ইমরান খান। গত বছরের ৫ আগস্ট তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন তিনি। যদিও ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের সেই সাজা স্থগিত করে।
তবে পরে একটি ডিভিশন বেঞ্চ দোষী সাব্যস্ত করার বিরুদ্ধে ইমরানের আবেদন খারিজ করে দেয়। অন্যদিকে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির বিরুদ্ধে এটি প্রথম রায়।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























