Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মমতার ডাকে বৈঠকে রাজি আন্দোলনকারীরা, সংকট কাটছে?

মমতার ডাকে বৈঠকে রাজি আন্দোলনকারীরা, সংকট কাটছে?

 অনলাইন ডেস্ক    ১৬ সেপ্টেম্বার, ২০২৪ ১৭:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের ‘শেষ চেষ্টা’র জেরে নিজেদের শর্ত থেকে সরে এসেই কি অবশেষে বৈঠকে রাজি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা? আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কালীঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন তারা।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আন্দোলনকারীদের এরইমধ্যে কালীঘাটে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। সল্টলেকের ধরনাস্থলে বাস পৌঁছেছে।

সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, রাজ্য সরকারের তরফে বাস পাঠানো হয়েছে। যাতে করে আন্দোলনকারীদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবেন। জানা যায়, স্থানীয় সময় বিকেল ৫টায় কালীঘাটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাড়িতে এ বৈঠক হবে।

তার আগে পৌনে ৫টার দিকে আগের দিনের বৈঠকে যোগ দিতে আসা প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এর আগে, রাজ্যের স্বাস্থ্য় পরিষেবা স্বাভাবিক করতে ফের জুনিয়র ডাক্তারদের আলোচনার টেবিলে ডাকেন মুখ্যসচিব মনোজ পন্থ। ইমেইল করা হয়েছিল আন্দোলনকারীদের।

মুখ্যসচিবের তরফে পাঠানো চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়েছে, ‘এবারই পঞ্চম এবং শেষবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনাদের প্রতিনিধিদের বৈঠকে ডাকা হচ্ছে। এর আগেও আপনাদের খোলা মনে বৈঠকের জন্যই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে ডাকা হয়েছিল।

যেহেতু এটি সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, তাই কোনোভাবে লাইভ সম্প্রচার কিংবা ভিডিওগ্রাফি হওয়া সম্ভব নয়। তবে দুপক্ষের সই করা বৈঠকের কার্যবিবরণী কিংবা মিনিটস শেয়ার করা হবে।

এর পর তিনটি শর্ত জানিয়ে মুখ্যসচিবকে পালটা মেইল করা হয় আন্দোলনকারীদের তরফে। তার মধ্যে অন্যতম ভিডিওগ্রাফির দাবি। তা থেকে সরে আসেননি ডাক্তাররা। তারই মধ্য়ে দীর্ঘ সময় ধরে গভর্নিং বডির বৈঠক করেন আন্দোলনকারীরা।

বিকেলে তারা জানান, কালীঘাটের বৈঠকে যাচ্ছেন আলোচনা করতে। তবে ফল কী হবে, তা নিয়ে সংশয়ে রয়েছেন জুনিয়র ডাক্তাররা।

অনলাইন ডেস্ক