বাংলাদেশ থেকে নতুন করে মালদ্বীপ সরকার প্রায় ১০ হাজার দক্ষ-অদক্ষ শ্রমিক নেবে। নতুন কর্মী নিয়োগ শুরু হলে বাংলাদেশে রেমিট্যান্সের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার।
স্থানীয় নিরাপত্তা ও ব্যবসায়ীদের উদ্বেগের কারণে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বিভিন্ন কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল মালদ্বীপের বিদায়ী সরকার।
তবে নির্বাচিত হয়ে পিপিএম-পিএনসি জোট সরকার জাতীয় পার্লামেন্ট শুরুর এক সপ্তাহের মধ্যেই তুলে নেয় নিষেধাজ্ঞা। এতে চার বছর পর মালদ্বীপের শ্রম বাজারে আবারো দুয়ার খুললো বাংলাদেশিদের।
আরও পড়ুন: মেক্সিকোতে হলিডে পার্টিতে হামলা, নিহত ১২...
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন জানায়, ২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফরে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এরপর তৎকালীন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বর্তমান নৌ বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসানের বলিষ্ঠ কূটনৈতিক তৎপরতায় খুলেছে মালের শ্রম বাজার।
মালদ্বীপ সরকারের নতুন এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশের প্রবাসী আয় বাড়বে বলে মনে করেন হাইকমিশনার।
দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ বলেন, এটা শুধু প্রবাসী কর্মীদের জন্য নয়, এটা দেশের অর্থনীতির জন্য একটা বড় সুখবর।
মালদ্বীপ ইমিগ্রেশন ডাটাবেজের তথ্য মতে, বর্তমানে দেশটিতে ৯০ হাজার ৬২৪ জন বাংলাদেশি শ্রমিক রয়েছেন। নতুন করে প্রায় ১০ হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























