Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দক্ষিণ আফ্রিকায় পাঁচতলা ভবনে ভয়াবহ আগুন, ৫২ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় পাঁচতলা ভবনে ভয়াবহ আগুন, ৫২ জনের মৃত্যু

 অনলাইন ডেস্ক    ৩১ আগষ্ট, ২০২৩ ১৭:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

দক্ষিণ আফ্রিকায় একটি পাঁচতলা ভবনে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ৪৩ জন।

স্থানীয় কর্তৃপক্ষের মতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার জোহানেসবাজ্ঞের মধ্যাঞ্চলে অবস্থিত একটি পাঁচতলা ভবনে আগুল ধরে মুহুর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। কিন্তু অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, ফায়ার সার্ভিস এবং রেসকিউ সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনতে চেষ্টা চালান।

আরও পড়ুন: গোয়েন্দাদের ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদে যা স্বীকার করলেন ইমরান খান...

জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, এই ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ৫২ জন এবং আহত হয়েছেন ৪৩ জন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে এখনও উদ্ধার কাজ চলছে।

অনলাইন ডেস্ক