Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

 অনলাইন ডেস্ক    ২৫ সেপ্টেম্বার, ২০২৩ ১৬:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 50 বার

মালয়েশিয়ায় গত শনিবার কোটা ভারু গুয়া মুসাং জেলা পুলিশ সদর দপ্তরের সামনে অপ ক্যান্টাস চলাকালীন সময়ে একটি এক্সপ্রেস বাস থেকে অবৈধ অভিবাসী আট ভারতীয় নাগরিক ও চার বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ।

এক্সপ্রেস বাসে করে ১২ জন অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুর থেকে কোটা ভারু যাওয়ার পথে গুয়া মুসাং জেলা পুলিশ সদর দপ্তরের সামনে অপ ক্যান্টাস (অভিযান) চলাকালীন সময়ে তাদের গ্রেপ্তার করেন।

গুয়া মুসাংয়ের পুলিশ প্রধান সুপ্ত সিক চুন ফু ২৪ আগস্ট এক বিবৃতিতে বলেন, বাসের যাত্রীদের স্ক্রিনিং করার সময়, আট ভারতীয় নাগরিক ও চার বাংলাদেশি নাগরিক শনাক্তকরণ বা বৈধ ভ্রমণ নথি দেখাতে ব্যর্থ হয়।

আরও পড়ুন: নাইজার থেকে রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহারের ঘোষণা ফ্রান্সের...

এতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত ১২জন অবৈধ অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১) (সি) এর অধীনে তদন্তের জন্য পুলিশ সদর দপ্তরে নিয়ে রাখা হয়েছে।

এর আগে গত ৩০ আগস্ট কেলান্তান থেকে একটি এক্সপ্রেস বাসে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের সময় ২০ বাংলাদেশিসহ ৩৬ বিদেশিকে গ্রেপ্তার করে এই দেশটির ইমিগ্রেশন বিভাগ।

অনলাইন ডেস্ক