ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের নবগঠিত দেদওয়ানা-কুচামান জেলায় শনিবার (১২ আগস্ট) বাসচাপায় একই পরিবারের ৭ জন প্রাণ হারিয়েছেন। ওই দুর্ঘটনাই আরও দুই জন গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার (১৩ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, হতাহতরা ভ্যানে করে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন। সেখানে পথে একটি বাস তাদের চাপা দেয়।
আরও পড়ুন: সাত মামলায় ইমরান খানের জামিন খারিজ..
রাজ্য পুলিশের ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই জানান, এ ঘটনায় আহত দুই যাত্রীকে প্রাথমিকভাবে বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের জয়পুরে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এখনও দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























