Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 প্রেমের পর পারিবারিক সিদ্ধান্তে বিয়ের পিঁড়িতে মৌসুমী হামিদ

প্রেমের পর পারিবারিক সিদ্ধান্তে বিয়ের পিঁড়িতে মৌসুমী হামিদ

 অনলাইন ডেস্ক    ১১ জানুয়ারী, ২০২৪ ১৭:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

উচ্চতা অনুযায়ী পাত্র না পাওয়ায় বিয়ে করছেন না বলে অনেকবারই জানিয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী এবার বিয়ে করছেন। গত বুধবার সন্ধ্যায় তার গায়ে হলুদ হয়। আগামী শুক্রবার (১২ জানুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।

মৌসুমীর বরের নাম আবু সাইয়িদ। ঢাকার বাসিন্দা তিনি। অভিনেত্রী ও তার স্বামী দু’জনেই শোবিজ অঙ্গনের সঙ্গে জড়িত। তবে সাইয়িদ কাজ করেন ক্যামেরার পেছনে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন তারা। এরপর পারিবারিক সিদ্ধান্তেই বিয়ের পিঁড়িতে বসছেন আবু সাইয়িদ ও মৌসুমী হামিদ।


যদিও বিয়ে প্রসঙ্গে তারা দু’জনের কেউই এখনও মুখ খোলেননি। তবে বুধবার দিবাগত রাতেই তাদের গায়ে হলুদের একাধিক ছবি প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরও পড়ুন: বিএনপিপন্থী আইনজীবীদের কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ ১৪ জানুয়ারি...

যেখানে নব দম্পতিকে শুভকামনা জানাতে দেখা গেছে সহকর্মীদের। অভিনেত্রীর পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন করেছেন। তবে বিয়ের পরে তাদের দেশের বাইরে হানিমুনে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন মৌসুমী হামিদ। এরপর কাজ করেছেন নাটক, চলচ্চিত্র উভয় ক্ষেত্রেই। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’।

অনলাইন ডেস্ক