Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বড় পর্দায় ফিরছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত সিমলা

বড় পর্দায় ফিরছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত সিমলা

 অনলাইন ডেস্ক    ৩ জানুয়ারী, ২০২৪ ১৪:১০:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

দীর্ঘ দিন পর আবারও বড় পর্দায় ফিরছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত ঢাকায় সিনেমার অভিনেত্রী সামসুন নাহার সিমলা। অনিক রহমান অভির সাথে ‘আবেগ’ নামে একটি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন তিনি।

জানা গেছে, আগামী ৯ জানুয়ারি থেকে ‘আবেগ’ সিনেমাটির শুটিং শুরু হবে ঢাকার বিভিন্ন লোকেশনে। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা রাশেদ বিপ্লব।

নতুন সিনেমায় যুক্ত হওয়ার বিষয়ে সিমলা বলেন, ইতোমধ্যে পরিচালকের সাথে কথা চূড়ান্ত হয়েছে। পাণ্ডুলিপিতে সামান্য রদবদল করতে বলেছিলাম পরিচালককে, সেটাও তিনি করেছেন বলে শুনেছি। সব ঠিক থাকলে আগামী ৯ জানুয়ারি শুটিং করব।


আরও পড়ুন: শীতল জলে উষ্ণতা ছড়াচ্ছেন সোহানা সাবা...

সিমলা আরও বলেন, গল্পটা স্যাড-রোমান্টিক। আমার ভালো লেগেছে। এর আগে আমি এ ধরনের গল্পে অভিনয় করিনি। দুই ঈদের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি পাবে বলে জানান তিনি।

সিমলা গীতিকার-সুরকার মিল্টন খন্দকারের মাধ্যমে ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। সিমলা ও ফুলি দুটি চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

অনলাইন ডেস্ক