Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 হঠাৎ কী হয়েছে সাফা কবিরের?

হঠাৎ কী হয়েছে সাফা কবিরের?

 অনলাইন ডেস্ক    ১১ অক্টোবার, ২০২৩ ১৪:১৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 42 বার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাফা কবির। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় নানা ঘটনা নিয়ে লিখতে দেখা যায় তাকে। এদিকে গত মঙ্গলবার ছিল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ দিবসটিকে ঘিরেই মঙ্গলবার রাতে সাফা কবির ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।

এই দিবস উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনেকেই প্রতিনিয়ত কাজ করে চলেছেন। প্রচারণা চালাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও।

ফেসবুকে তিনি কালো ড্রেস পরা নিজের ছবি শেয়ার করেন। তার ছবিতে দেখো যায় মুখমণ্ডল ও শরীরে লেখা রয়েছে- স্যাড, ডিপ্রেসড, এংজাইটি, লোনলি!

শব্দগুলো আমরা সচরাচর অনেকের মুখ থেকেই শুনে থাকি, কিন্তু এই কথাগুলোকে আমরা কতোটা গুরুত্ব দেই? আমি অনেক মানুষকে দেখেছি যারা মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে চায় না। আমি এমন অনেক মানুষের কথা শুনেছি যারা বলেছে এটা জ্বর বা কাশির মতো মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে!

অভিনেত্রী লেখেন,আজ ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। কিন্তু আমি খুবই শঙ্কিত, কারণ আমি জানি এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক সমস্যায় ভুগছেন। এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশের অধিকাংশ মানুষই জানে না, ডিপ্রেশন কী, অ্যাংজাইটি কী বা এসব থেকে প্রতিকারের উপায় কী?

আরও পড়ুন: ছেলেরা আমাকে ইনবক্সে গালিগালাজ করে: জায়েদ খান...

সাফা কবির নিজেও মানসিক অবসাদে ভুগতেন জানিয়ে লেখেন, একটা সময় আমারও অ্যাংজাইটি অ্যাটাক হতো। আমি তখন সচেতন ছিলাম, আমার পাশের মানুষগুলোও তেমনই সচেতন ছিল। আমি ডক্টরের কাছে গিয়েছি। কিন্তু মেডিসিন দিয়ে অল্প সময়ের সাহায্য হলেও সমস্যাটা কিন্তু থেকেই যায়। আমাদের শারীরিক কোন সমস্যা হলে যেমন চিকিৎসা দরকার তেমনি দরকার মানসিক চিকিৎসারও। আমি মনে করি, নিজের সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য নিজেরই এর সমাধান বের করা উচিত। উচিত প্রফেশনালসদের সাহায্য নেয়ার। মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানুন, নিজে শিখুন, অন্যকে শেখান এবং তাদের পাশে থাকুন।

স্বাভাবিক জীবনযাপনের জন্য সুস্থ শরীরের পাশাপাশি সুস্থ মনও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর ১০ অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসটি পালন করা হয়।

অনলাইন ডেস্ক