Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 প্রথমবারের মতো বাংলাদেশের ওটিটিতে আসছেন নুসরাত

প্রথমবারের মতো বাংলাদেশের ওটিটিতে আসছেন নুসরাত

 অনলাইন ডেস্ক    ২৫ জুলাই, ২০২৩ ১৪:০৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 108 বার

ঢালিউড নায়িকা নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা ‘পাতালঘর’ বাংলাদেশের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘চরকি’ তে মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমার মাধ্যমে প্রথামবার মত কোনও ওটিটি প্ল্যাটফর্মের জন্য অভিনয় করলেন নায়িকা নুসরাত। অভিনেত্রীর ওটিটিতে নতুন সিনেমা ‘পাতালঘর’ সিনেমার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন এবং ভক্তদের সঙ্গে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এই সিনেমার পোস্টারও শেয়ার করেছেন তিনি।

পোস্টারে দেখা যাচ্ছে, নায়িকা নুসরাতের সঙ্গে নব্বই দশকের সাড়া জাগানো টিভি অভিনেত্রী আফসানা মিমিকেও।

মাও তার মেয়েকে কেন্দ্র করে সিনেমাটির গল্প গড়ে উঠেছে। মহামারিকালে একজন সিঙ্গেল মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্পই বলবে নতুন এ সিনেমাটি।

আরও পড়ুন: অজয় দেবগনের অভিনেত্রী ঈশিতা মা হলেন...

ওটিটিতে মুক্তির আগেই এ সিনেমাটি ঘুরে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। যেমন, গত বছরের নভেম্বরে ভারতের গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৩তম আসরে প্রদর্শিত হয় ‘পাতালঘর’ সিনেমাটি।

এরপর চলতি বছরের মার্চে নেপাল আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার পুরস্কার জিতে নেয় ‘পাতালঘর’।

তাই দর্শক এ সিনেমাটি দেখার জন্য বেশ উৎসাহী। চরকিতে আগামী ২৭ জুলাই এই সিনেমাটি মুক্তি পাবে।

এই সিনেমাটি পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু।

‘পাতালঘর’ সিনেমাটিতে অভিনয় করেছেন, নুসরাত ফারিয়া, আফসানা মিমি, নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম সহ আরও অনেকেই।

অনলাইন ডেস্ক