Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শীতল জলে উষ্ণতা ছড়াচ্ছেন সোহানা সাবা

শীতল জলে উষ্ণতা ছড়াচ্ছেন সোহানা সাবা

 অনলাইন ডেস্ক    ২ জানুয়ারী, ২০২৪ ১৩:০৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা বিশেষ কিছু কাজের মাধ্যমে দর্শক নন্দিত হয়েছেন। সমান তালে কাজ করে চলেছেন ছোট পর্দা, বড় পর্দা ও ওটিটিতে। তিনি একাধারে মডেল ও অভিনেত্রী।

এদিকে নতুন বছরের প্রথম দিন সোমবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে গোসলের বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী।

সাবা ক্যাপশনে লেখেন, ‘হে হিম হে অর্ণব হে সমীরণ, হে অসঙ্গত হে বিকিরণ, সমস্ত ভ্রান্তি এ অব্দে থুয়ে, লয়ে যাও মোরে সুন্দর সন।’

সাবা নতুন নতুন ছবি দিয়ে নেটিজেনদের নজর কাড়েন। পানিতে ভেজা সোহানা সাবা নিজেকে নতুন করে চেনালেন আজ। তার এই ছবিগুলো নেটিজেনদের মনে ঝড় তুলেছে।

আরও পড়ুন: ভোটটা গোপনে দেবেন: মাহিয়া মাহি...

সোহানা সাবার সবুজ শাড়ি পরে ফটোশুটের নতুন ছবিগুলো ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এই অভিনেত্রীর পোস্ট করা ছবিগুলো পছন্দ করেছেন ভক্তরা। কেউ আবার মজা করে বলেছেন, ‘এই শীতে উষ্ণতার জন্য ছবিগুলোই যথেষ্ট।’


‘আয়না’, ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ থেকে ‘বৃহন্নলা’—বড় পর্দায় নিজের কাজের জন্য প্রশংসিত হয়েছেন সোহানা সাবা। অভিনেত্রী তার বাবা-মায়ের হাত ধরে মিডিয়া জগতে আসেন।

কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পথচলা শুরু সোহানা সাবা। তিনি দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায় অভিনয় করেছেন।

তবে অভিনয়ের পাশাপাশি তিনি সিনেমা প্রযোজনাতেও আসছেন। জানা গেছে, তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘খামারবাড়ি’ থেকে সেই যাত্রা শুরু হবে।

অনলাইন ডেস্ক