ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।
খল-অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের অসুস্থতার খবর গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।
জায়েদ খান বলেন, অভিনেতা ডিপজল ভাই শারীরিকভাবে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য আগামীকাল বৃহস্পতিবার সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় মাহি...
এদিকে তার অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়া ফেসবুকে জানিয়েছেন অভিনেতা ডিপজল।

তিনি লিখেছেন, ‘হঠাৎ আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। অসুস্থতার কথা শুনে আমাকে দেখতে এসেছেন ডিবি প্রধান হারুন ভাই, মিশা সওদাগর ও জায়েদ খান। দেশবাসীর কাছে আমি দোয়া চাইছি। যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।’
প্রসঙ্গত, ডিপজল সিনেমায় অভিনয়ের পাশাপাশি নিয়মিত প্রযোজনাও করছেন। তিনি পর্দায় ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের চরিত্রেই অভিনয় করেছেন।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














