Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আমি কোনো নকল স্বাক্ষর করিনি: মাহি

আমি কোনো নকল স্বাক্ষর করিনি: মাহি

 অনলাইন ডেস্ক    ১১ ডিসেম্বার, ২০২৩ ১৪:১১:০০নিউজটি দেখা হয়েছে মোট 42 বার

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে ভোটাদের স্বাক্ষর ও নামের ত্রুটি পাওয়ায় তার মনোনয়নপত্র রোববার ৩ ডিসেম্বর বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন মাহি।

মনোনয়নপত্র ফিরে পাবেন কিনা তা জানা যাবে আজ। কারণ আজ সেই আপিলের শুনানি। তবে এবারও যদি নির্বাচনে প্রার্থী হওয়ার অনুমতি না পান, হাল ছাড়বেন না তিনি।

আরও পড়ুন: প্রারর্থিতা ফিরে পেলেন হিরো আলম...

মাহি বলেন, ‘আমি হাল ছাড়ার পাত্র নই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে। আমি সে কারণেই নির্বাচনে অংশ নিচ্ছি।’ মাহি ভাষায় তিনি কোনো নকল স্বাক্ষর করেননি। তিনি প্রত্যাশা করেন রায় তার পক্ষেই যাবে।

অনলাইন ডেস্ক