Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 খোলামেলা পোশাকে ঝিলিক!

খোলামেলা পোশাকে ঝিলিক!

 অনলাইন ডেস্ক    ৩০ ডিসেম্বার, ২০২৩ ১০:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 52 বার

ভারতের জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মা’ এ অভিনয় করে তিথি বসু খ্যাতির শীর্ষে উঠে যান। মা সিরিয়ালে তার চরিত্রের নাম ঝিলি, আর তিনি তিথি বসু নামের চেয়ে ঝিলিক নামেই বেশি পরিচিত। আর তাই তো ঝিলিক বললেই এক নামে সবাই চেনে। সম্প্রতি তাকে নিয়ে আলোচনা- সমালোচনা চলছে মিডিয়া পাড়ায়। বিভিন্ন ট্রলের শিকারও হচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

কয়েকদিন আগে ছিল তিথির জন্মদিন। সেই উপলক্ষ্যে বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। সেই ছবি মুহূর্তে নেটদুনিয়া কেঁপে ওঠে নেটিজেনদের আলোচনায়।

ছবিতে দেখা যায় অ্যানিমেল প্রিন্টের খোলামেলা একটি লং গাউন পরেছিলেন তিথি। আর সেই ছবিতে নেটিজেনদের নজর আটকে যায় সিগারেটের প্যাকেটের দিকে। সেখানে রয়েছে একটি লাইটারও। আর তারপর থেকেই শুরু হলো ট্রল।

আরও পড়ুন: ভোট চাইতে গিয়ে মাহি বললেন, আর সিনেমা করবেন না...

কমেন্ট বক্সে ভরে গেছে অসংখ্য কমেন্টের বন্যা। একজন লিখেছেন, ‘ঝিলিকের জন্য যে জায়গা ছিল মনে এখন আর নাই। আমাদের ইনোসেন্ট ঝিলিক চাই।’

কয়েকদিন আগে শোনা যায় তিথির বিয়ের খবর। খানিক মজা করেই তিনি লিখেছিলেন, ‘আইবুড়ো ভাত খেলাম’। আর সেখান থেকেই ধারণা হয় বুঝি বা এবারের শীতেই ঝিলিক বসবে বিয়ের পিঁড়িতে। যদিও পরে বোঝা যায়, এক রেস্তোরাঁর সঙ্গে কোলাবরেশনে এই শ্যুট।

অভিনেত্রী একবার এক সাক্ষাৎকারে বলেন, তিনি যখন দশম শ্রেণিতে পড়েন তখন তার বাবা তাদের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখন থেকে সংসারের সব দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় তিথিকে।

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘মা’ চলেছিলো। আর সেখান থেকেই বদলে যায় তিথির জীবন।

অনলাইন ডেস্ক