Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ভোট চাইতে গিয়ে মাহি বললেন, আর সিনেমা করবেন না

ভোট চাইতে গিয়ে মাহি বললেন, আর সিনেমা করবেন না

 অনলাইন ডেস্ক    ২৮ ডিসেম্বার, ২০২৩ ১৭:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 44 বার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নায়িকা মাহিয়া মাহি। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের কাছে গিয়ে সিনেমা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার কথা বলেছেন তিনি।

তার নির্বাচনী প্রতীক ট্রাক। নৌকার মনোনয়ন না পেয়ে, পরে ট্রাক মার্কায় নির্বাচনে অংশ নিচ্ছেন এই নায়িকা।

মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ি এলাকার গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে গেলে এক নারী ভোটার মাহিকে বলেন, ভোটের পর নেতারা দেশছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখব না! ভোটার আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও মানুষের কাছে যাবেন।

আরও পড়ুন: অভিনেতা বিজয়কান্ত মারা গেছেন...

তার প্রশ্নের জবাবে মাহি বলেন, আমার বাসা মণ্ডমালা। আমি এখানেই থাকব। আমি তো আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকব। আমি জিতলে এই এলাকার মেয়েদের শিখাবো ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে কিভাবে লাখ লাখ টাকা আয় করতে হয়।


মাহি আরও বলেন, কাজের বরাদ্দ এলে নেতা খেয়ে ফেললে সে নেতাকে চেঞ্জ করতে হবে। ১৫ বছর তো একজনকে নেতা করে রাখছেন। যদি আমি জয়ী হই আগে পানি ও এই এলাকার রাস্তা নিয়ে কাজ করবো। যদি কাজ না করি তাহলে আবার পরের বার ভোট চাইতে এলে আমাকে বের করে দেবেন।

অনলাইন ডেস্ক