Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পরীর কাছে হেরে গেলেন সাকিব!

পরীর কাছে হেরে গেলেন সাকিব!

 অনলাইন ডেস্ক    ২৬ আগষ্ট, ২০২৪ ১২:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

দীর্ঘদিন ধরেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল চিত্রনায়িকা পরীমণি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের মধ্যে। এ লড়াইটা অবশ্য চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার। এ লড়াইয়ে পরীর কাছে হার মেনেছেন সাকিব।

আজ সোমবার (২৬ আগস্ট) এ দুই সেলিব্রেটির অফিশিয়াল পেজ স্ক্রল করে দেখা যায়, সাকিব আল হাসানের চেয়ে পরীমণির ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন বেশি। পরীর অফিসিয়াল পেজে ফলোয়ার সংখ্যা দেখাচ্ছে ১৬ মিলিয়ন অর্থাৎ ১ কোটি ৬০ লাখ।

অন্যদিকে সাকিবের অফিসিয়াল পেজে ফলোয়ার সংখ্যা দেখাচ্ছে ১৫ মিলিয়ন অর্থাৎ ১ কোটি ৫০ লাখ। হিসেবে দেখা যাচ্ছে, সাকিবের চেয়ে ১ মিলিয়ন অর্থাৎ ১০ লাখ বেশি ফলোয়ার সংখ্যা রয়েছে পরীমণির।

তবে পরীর কাছে হেরে গেলেও ক্রিকেট জগতে এখনও শীর্ষেই আছেন সাকিব।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্রিকেট জগতে সর্বোচ্চ ফলোয়ার রয়েছে সাকিবেরই। সাকিবের পর ১৩ মিলিয়ন ফলোয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মুশফিকুর রহিম। ৭.৬ মিলিয়ন ফলোয়ার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন তামিম ইকবাল।

অন্যদিকে, বিনোদন জগতে পরীর পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন মেহজাবীন চৌধুরী। ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা ১০ মিলিয়ন। এরপর ৬.৯ মিলিয়ন ফলোয়ার নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।

অনলাইন ডেস্ক