Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শাকিব খানের ‘তুফান’ নিয়ে বড় সুখবর!

শাকিব খানের ‘তুফান’ নিয়ে বড় সুখবর!

 অনলাইন ডেস্ক    ৫ জুন, ২০২৪ ১১:৫১:০০নিউজটি দেখা হয়েছে মোট 38 বার

এবার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা মেগাস্টার শাকিব খান অভিনীত ছবি ‘তুফান’ আনকাট সেন্সর পেয়েছে। মঙ্গলবার রাতে এ ছবির মৌখিক ‘নো অবজেকশন’ জানানো হয়।

সেন্সর বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন খবরটি নিশ্চিত করেছেন । তিনি বলেন, সব আনুষ্ঠানিকতা শেষ এখন সার্টিফিকেট দেওয়া বাকি।

কিংবদন্তী চিত্রপরিচালক ও সেন্সর বোর্ড সদস্য কাজী হায়াত বলেন, তুফানকে সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির পারমিশন দেওয়া হয়েছে।

তিনদিন আগে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় তুফান। জানা যায়, বুধবার অফিস টাইমে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পৌঁছে দেওয়া হবে তুফান ছবির পরিচালক প্রযোজকদের কাছে।

আরও পড়ুন: মেহেরপুরে হিরোইনসহ আটক-১...

রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত ‘তুফান’ অ্যাকশন ধাঁচের ছবি। এর প্রকাশিত টিজার ও ‘লাগে উরাধুরা’ শিরোনামে গানটি দুই বাংলাজুড়ে ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে। ছ

বিতে অভিনয় করছেন নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর। ছবিতে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন শাকিব।

অনলাইন ডেস্ক