Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এক দশক আটকে থাকার পর মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা

এক দশক আটকে থাকার পর মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা

 অনলাইন ডেস্ক    ২৪ জানুয়ারী, ২০২৪ ১৩:১০:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্না মারা গেছেন ২০০৮ সালে। তার মৃত্যুর এক যুগ পর মুক্তি পেতে যাচ্ছে শেষ সিনেমা। নাম ‘জীবন যন্ত্রণা’। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের (১৬ ডিসেম্বর) মাসে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এই সিনেমার কাজ শুরু হয়েছিল ২০০৫ সালে। তখন এর নাম ছিল ‘লীলামন্থন’। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন। কিছু অংশের কাজ বাকি থাকতেই অবস্থায় নায়ক মান্না মারা যান।

পরবর্তীতে আবারও শুরু হয় সিনেমাটির কাজ। সর্বশেষ ২০১১ সালে এটি জমা দেওয়া হয় সেন্সর বোর্ডে। কিন্তু ‘লীলামন্থন’ নামের জন্য সিনেমাটি আটকে যায়। এক দশক আটকে থাকার পর অবশেষে নাম পরিবর্তন করে ছাড়পত্র পেল এই সিনেমাটি।

‘জীবন যন্ত্রণা’ প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। তিনি বলেন, গত অক্টোবরের শেষ সপ্তাহে সেন্সর বোর্ড সিনেমাটি দেখেছে। মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত এই সিনেমা মুক্তিতে এখন আর বাধা নেই।

আরও পড়ুন: খাগড়াছড়িতে পানিতে ভেসে আসা বাচ্চা উদ্ধার করেছে পুলিশ...

এই সিনেমাটিতে মান্নার সঙ্গে অভিনয় করেছেন, মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।

উল্লেখ্য, ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলে জন্মগ্রহণ করা আসলাম তালুকদার ঢাকায় এসে সিনেমার জন্য ‘মান্না’ নামটি ধারণ করেন।

এরপর তিনি ১৯৮৪ সালে এফডিসিতে অংশ নিয়ে। ১৯৮৫ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘পাগলী’। মান্না তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন। অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

অনলাইন ডেস্ক