প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড নায়ক শাকিব খান। অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি তে শুটিং করতে আগামী মঙ্গলবার (২৪ অক্টোবর) ভারতে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান। অবশেষে ভারতের ভিসা পেয়েছেন এই নায়ক।
রোববার রাতে ভিসা পাওয়ার বিষয়টি জানা গেছে। শাকিব খান মঙ্গলবার ভারতে থাকা ‘দরদ’ সিনেমার শুটিং টিমের সাথে যোগ দেবেন।
জানা যায়, চলতি মাসের ২০ অক্টোবর থেকে ‘দরদ’-এর শুটিং শুরুর কথা ছিলো। কিন্তু পরিচালক অনন্য মামুন বলেন শুটিং শুরু হবে ২৬ অক্টোবর। সিনেমার শুটিং হবে ভারতের বেনারস ও এলাহাবাদে।
আরও পড়ুন: বন্ধ হয়ে গেল শুটিং, ভিসা জটিলতায় শাকিব খান...
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস এবং ভারতের এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
‘দরদ’ –এ আরও অভিনয় করবেন, বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবসহ অনেকেই। শাকিব খানের দরদ সিনেমাটি বাংলা, হিন্দি, তামিল, মালয়ালম—এই চার ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














