আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে দুই দিনের মধ্যে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন এক দুর্বৃত্ত।
হিরো আলম শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আবারো হিরো আলমকে গুলি করে মারার হুমকি দুই দিনের ভেতর।’
হিরো আলমের ভেরিফাইড ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে দেয়া হুমকির স্ক্রিনশর্ট প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, ট্রান্সজেন্ডার ইস্যুতে আলোচনায় আসা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক আসিফ মাহাতাবকে নিয়ে মন্তব্যের অভিযোগে এই হুমকি দেয়া হয়।

তবে এ ঘটনায় হিরো আলম গত শনিবার দুপুর পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেননি।
আরও পড়ুন: জবিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত...
এ বিষয়ে তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার রাত ৩টা ২০ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি ৯৭১ কোড সংবলিত একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আবারও রাত ৩টা ২৫ মিনিটে ওই ব্যক্তি আরেকটি খুদে বার্তা পাঠায়। সর্বশেষ রাত ৩টা ২৮ মিনিটে পিস্তলের ছবি পাঠিয়ে অজ্ঞাত ওই ব্যক্তি লিখেন, প্রকাশ্যে তোরে গুলি করমু।
বর্তমানে হিরো আলম ঢাকার বাইরে আছেন। নিরাপত্তার জন্য নিজের অবস্থান কাউকে জানাচ্ছে না। তবে দ্রুত ঢাকায় ফিরে আইনি পদক্ষেপ নেব তিনি।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














