বাংলা গানের কিংবদন্তি নচিকেতা চক্রবর্তী আজব রেকর্ডস ও আজব কারখানার আয়োজনে আগামী ১০ নভেম্বর ঢাকায় আসছেন। কে আই বি (কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ) মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’।
আজব রেকর্ডস ও আজব কারখানার প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার ফেসবুক পোস্টের মাধ্যমে এই বিষয়টি জানিয়েছেন।
জয় শাহরিয়ার বলেন, আমাদের সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১০ নভেম্বর দাদা আসছেন। আশা করছি, দাদার ভক্তরা অনেকদিন পরে সরাসরি তার কণ্ঠে গান শোনতে পারবেন।
আরও পড়ুন: অবশেষে ভারতের ভিসা পেয়েছেন শাকিব খান...
তিনি আরও বলেন, ‘নচিদার ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি এ বছর। কলকাতায় একটা অনুষ্ঠান হয়েছে তিরিশে নচিকেতা শিরোনামে। এবার ঢাকায় তাঁর বাংলাদেশি শ্রোতাদের জন্য এই আয়োজন। ’
খুব শিগগিরই তারা টিকিট ও অন্যান্য তথ্য নিয়ে বিস্তারিত জানাবেন।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














