বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল হতে যাচ্ছে। বিষয়টি চূড়ান্ত করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো। জমে উঠেছে নির্বাচনের মাঠ।
সোমবার (১৫ এপ্রিল) নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন নিপুণ আক্তার।
তিনি বলেন, আজ থেকে প্রচারণায় নেমেছি। এফডিসিতে মানুষের আনাগোনা দেখে বলা যায় উৎসব মুখোর পরিবেশে প্রচারণায় নেমেছি। নির্বাচনের পরিবেশ খুব ভালো।
দুই প্যানেলের সবাই আসছে। সবমিলিয়ে বলা যায় নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট। এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত থাকবে।
এই বিষয়টি নিয়ে নিপুণের মতামত জানতে চাইলে নিপুণ বলেন, এটা আমার কাছে ভালো মনে হয়েছে। আমার তরফ থেকে এটা নিয়ে কোনো সমস্যা নেই।
আরও পড়ুন: উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি...
ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, আমি এই মুহূর্তে ইশতেহার নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আমরা শিগগিরই ইশতেহার দেবো, তখন বিস্তারিত জানাবো।
মিডিয়ার কর্মীরা আমাকে অনেক সাহায্য করেছেন। আমি সুষ্ঠু নির্বাচন আশা করি। এখন পর্যন্ত যা দেখছি, আমার মনে হচ্ছে- ১৯ এপ্রিল একটা সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছি।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














