ঢলিউড সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। অনেক দিন পর্দায় দেখা যায়নি তাকে। তবে সোশ্যাল মিডিয়ারে কারণে বেশ আলোচনায় থাকেন তিনি। এবার তাকে দেখা যাবে বড় পর্দায়। নব্বই দশকের জনপ্রিয় এই নায়ক নতুন লুকে ধরা দিলেন।
মো. ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ওমর সানী। সিনেমাটিতে নতুন এক লুকে দেখা যাবে জনপ্রিয় এই নায়ককে।
পরিচালক ইকবাল তার সিনেমায় ভিন্নধারা বজায় রাখেন। দর্শকের আকর্ষণ করার জায়গা তৈরি করেন। এখানেও এর ব্যতিক্রম হবে না।
আরও পড়ুন: নাজিফা তুষির ২ মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল...
জানা যায়, পরিচালক ও নায়ক ওমর সানী দীর্ঘদিনের বন্ধু। বন্ধুর জন্য দারুণ চমক থাকবে সিনেমাটিতে।
‘ডেডবডি’ সিনেমায় ওমর সানী ছাড়া অভিনয় করছেন শ্যামল মওলা, রাশেদ মামুন অপু ও মিষ্টি জাহান প্রমুখ। এই সিনেমাটির শুটিং ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














