Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার প্রথম পোস্টার ভাইরাল

শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার প্রথম পোস্টার ভাইরাল

 অনলাইন ডেস্ক    ১০ মে, ২০২৩ ২১:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

চলতি বছরে ইদুল ফিতরে ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমাটি দিয়ে বাজিমাত করেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আর একই বছরে ইদুল আযহাকে সামনে রেখে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত 'প্রিয়তমা'।

আজ (১০ মে) শাকিব খান তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোষ্টের মাধ্যমে 'প্রিয়তমা' সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করেন।

পোষ্টে ক্যাপশন ও দেন তিনি। ক্যাপশনে তিনি হ্যাসট্যাগ দিয়ে লিখেছেন প্রিয়তমা, দ্যা জার্নি বিগিনস। তিনি আরো একটি হ্যাসট্যাগ ব্যবহার করে লিখেছেন ইদুল আযহা ২০২৩।

আর শাকিব খানের এই ফেসবুক পোষ্টটি ভাইরালও হয়েছে। পোস্টারটি সামনে আসতেই শাকিব খানের প্রশংসা করে অনেকে শুভকামনা জানিয়েছেন।

এছাড়াও ছবিতে দেখা যাচ্ছে শাকিব খানের লম্বা চুল পেছনে ঝুঁটি করা, বিষণ্ণ চেহারায় ঠোটে ধরানো সিগারেট নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন।

‘প্রিয়তমা’য় সুপারস্টার শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন ইধিকা পাল। তিনি কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ।

নির্মাতা হিমেল আশরাফ জানান, প্রিয়তমায় নতুনভাবে হাজির হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছেন এবং পরিবর্তন এনেছেন শাকিব তার লুকেও।

জানা গেছে, যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান।

‘প্রিয়তমা’ ছবিটি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অনলাইন ডেস্ক