প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি তে শুটিং করতে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টার সময় মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ঢালিউড কিং খান।
রোববার রাতে ভিসা পাওয়ার বিষয়টি জানা গেছে। শাকিব খান আজ ভারতে থাকা ‘দরদ’ সিনেমার শুটিং টিমের সাথে যোগ দেবেন। জানা যায়, চলতি মাসের ২০ অক্টোবর থেকে ‘দরদ’-এর শুটিং শুরুর কথা ছিলো। কিন্তু পরিচালক অনন্য মামুন বলেন বেনারস ও এলাহাবাদের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে আগামী ২৭ অক্টোবর।
তিনি আরও বলেন, ‘শুটিং শুরু আগামী ২৭ অক্টোবর হলেও শুটিংয়ের যাবতীয় কাজ শুরু হয়েছে আরও আগে।
‘দরদ’ ছবির বাংলাদেশি পরিচালক অনন্য মামুন দুই সপ্তাহ ধরে ভারতের মুম্বাইয়ে আছেন।
আরও পড়ুন: ভক্তদের মাতাতে ঢাকায় আসছেন নচিকেতা...
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস এবং ভারতের এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।
‘দরদ’ –এ আরও অভিনয় করবেন, বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবসহ অনেকেই। শাকিব খানের ‘দরদ’ সিনেমাটি বাংলা, হিন্দি, তামিল, মালয়ালম—এই চার ভাষায় আগামী ২ ফেব্রুয়ারিতে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান পরিচালক ও প্রযোজক।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














