Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 অপুকে নিয়ে আলোচনার মধ্যে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

অপুকে নিয়ে আলোচনার মধ্যে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

     ২০ জুলাই, ২০২৩ ১৪:০১:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

ঢলিউড সিনেমার নায়ক ও নায়িকা শাকিব খান ও অপু বিশ্বাস বেশ কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্র বিন্দুতে। অতীতে তাদের স্বামী-স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ হলেও কয়েক দিন ধরে সেই সম্পর্ক ফের জোড়া লাগবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

গত শনিবার নিউইয়র্কের রাস্তায় একসঙ্গে ঘুরতে দেখা যায় শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসকে। তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল।

এছাড়াও শাকিব খান ও অপু বিশ্বাসকে যুক্তরাষ্ট্রে একটি ঘরোয়া অনুষ্ঠানে দেখা যায়।

এরই মধ্যে গত রোববার এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস।

আরও পড়ুন: নিউইয়র্কে একই অনুষ্ঠানে শাকিব খান-অপু বিশ্বাস...

এ ঘটনার পর শাকিব খান বেলা আড়াইটার সময় তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন।

পোস্টে এবারের ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার একটি স্থির ছবি দেখা যায়। সেখানে ক্যাপশনে অপু বিশ্বাস লিখেন,‘ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো ’ না?

এদিকে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে আলোচনার মাঝে অভিনেতার ক্যাপশনটি দেখে নতুন করে আলোচনা শুরু করেছেন দুই তারকার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

কেউ কেউ পোস্টে বলছেন, অপুকে উদ্দেশ্য করেই কি এমন স্ট্যাটাস দিলেন নায়ক শাকিব খান। তা না হলে কেন নিউইয়র্কে অপুর সঙ্গে দেখা হওয়ার আলোচনার মাঝে এমন স্ট্যাটাস দেবেন তিনি।