Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে তামিল সিনেমা ‘লিও’

এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে তামিল সিনেমা ‘লিও’

 অনলাইন ডেস্ক    ৮ অক্টোবার, ২০২৩ ১২:১৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

দেশের সিনেমার পাশাপাশি এখন নিয়মিত-ই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলিউড সিনেমা। চলতি বছরে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমার মাধ্যমে দেশে বলিউড সিনেমার যাত্রা শুরু হয়। দেশের প্রেক্ষাগৃহে সবশেষ মুক্তি পায় ‘জওয়ান’। সিনেমাটি যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি ব্যবসাও করেছে।

তবে এবার জানা গেলো, তামিল সুপারস্টার থালাপাতি বিজয়ের ‘লিও’ সিনেমাটি মুক্তি পাবে বাংলাদেশে।

‘লিও’ সিনেমার অফিশিয়াল টুইটার পেজে বিজয়কে নিয়ে বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের ছবি পোস্ট করা হয়েছে। আর ক্যাপশনে লেখা হয়েছে— ‘‘লিও’ বাংলাদেশে মুক্তি পেতে যাওয়া প্রথম দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র।’’

আরও পড়ুন: নিজের আঁকা আয়াতুল কুরসির ক্যালিওগ্রাফি বোনকে উপহার দিলেন সালমান...

কিন্তু এ বিষয়ে সিনেমাটির পরিচালক লোকেশ কনগরাজ কিংবা বিজয় আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

এছাড়া সিনেমাটি বাংলাদেশ থেকে কোনো প্রতিষ্ঠান আমদানি করছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

২৭৫ কোটি বাজেটের ‘লিও’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। বিজয় ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেননসহ অনেক তারকা।

উল্লেখ্য, আগামী ১৯ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ায় কথা রয়েছে।

অনলাইন ডেস্ক