Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সেন্সর ছাড়পত্র পেল শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমা

সেন্সর ছাড়পত্র পেল শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমা

 অনলাইন ডেস্ক    ২২ জুন, ২০২৩ ১৫:২৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

আসন্ন ঈদের উপলক্ষ্য করে বানানো হয়েছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। গত বুধবার (২১ জুন) সন্ধ্যায় নির্মাতা হিমেল আশরাফ নিজের ভেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘প্রিয়তমা’ ছবির সেন্সর ছাড়পত্রের বিষয়টি জানান।

সঙ্গে আরো জানান বিনাকর্তনে মিলেছে সনদপত্র। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আনকাট সেন্সর সার্টিফিকেট পেল ‘প্রিয়তমা’।

মুক্তির প্রথম ধাপ হিসেবে ছবিটি জমা পড়েছিল সেন্সর বোর্ডে। অবশেষে প্রথম ধাপ শতভাগ সফলতার সঙ্গেই পার করেছে মুক্তি পাওয়া সিনেমাটি ‘প্রতীক্ষিত’। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

এখন পর্যন্ত শাকিব খানের তিনটি লুক প্রকাশ পেয়েছে ‘প্রিয়তমা’ ছবিতে। মজার বিষয় হলো, তিনটি লুকই ব্যাপক ভাবে গ্রহণ করেছে দর্শকেরা।


গতকাল মঙ্গলবার বিকেলে প্রকাশ পাই শাকিবের তৃতীয় লুক। এতে আশি বছরে বেশি বয়সের এক বৃদ্ধের বেশে ধরা দেন তিনি। মুহূর্তেই ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।

আরও পড়ুন: শাকিবের নিকট বুবলির শেষ বারের জন্য অনুরোধ...

ছবিতে দেখা যায়, সাদা পাকা লম্বা চুল। সাদা পাঞ্জাবি ও পায়জামা পরে বসে আছেন এক বৃদ্ধ। মুখ ও হাতের চামড়ার ভাঁজে প্রকাশ পাচ্ছে বয়সের। ক্যাপশনে লিখেছেন ‘আছি তোমারই অপেক্ষায়’।

রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, এলিনা শাম্মী, ডন, শহীদুজ্জামান সেলিম ও সহীদ নবী প্রমুখ।

অনলাইন ডেস্ক