Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 কওমি মাদ্রাসার বাচ্চাদের নিয়ে করুণ কাহিনি শেয়ার করলেন জয়া

কওমি মাদ্রাসার বাচ্চাদের নিয়ে করুণ কাহিনি শেয়ার করলেন জয়া

 অনলাইন ডেস্ক    ১৯ মার্চ, ২০২৪ ১২:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সবসময় ন্যায়ের পক্ষে সরব থাকেন। কোনো বিষয় তিনি এড়িয়ে যান না। এবার ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন কওমি মাদ্রাসাগুলোর করুণ দৃশ্য নিয়ে।

যদিও এই লেখাটি অনেকের পেজে ঘুরতে দেখা গেছে, তবে বিষয়টি সবার নজরে আসতে তিনি তার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

পোস্টটিতে তিনি লিখেছেন, রোজার শেষ দিকে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে এক করুণ দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র ছাত্রীকে অভিভাবক এসে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে কেউ নিতে আসে না।

তিনি আরও বলেন, এদের কারও বাবা-মা নেই, কারও বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, তবে বাবা বাচ্চার খোঁজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারও কারও মামা খালা চাচা এসে নিয়ে যায়। বাকীরা সারাদিন কান্না করে।

আরও পড়ুন: ফের বাড়ল জ্বালানি তেলের দাম...

অভিনেত্রী পোস্টে আরও লেখা হয়, তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায়। তখন দুঃখ করতে শুরু করেন।

অনুরোধ করে লেখা হয়েছে, একটা অনুরোধ, এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায় নি খোঁজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে! আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যদি আল্লাহ সহায়ক হয়।

অনলাইন ডেস্ক