ঢালিউড নায়ক শাকিব খান এক মাসেও বেশি সময় আমেরিকায় থাকার পর আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) নয়টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এই সময় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্তরা।
বাংলাদেশের দর্শকপ্রিয়তার পর চলতি বছরে ৭ জুলাই আমেরিকায় মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সেখানেও হলিউডের সিনেমার সাথে পাল্লা দিয়ে দর্শক টেনেছে সিনেমাটি।
প্রিয়তমার মুক্তি উপলক্ষে আমেরিকায় যান নায়ক শাকিব খান। তিনি সেখানে দর্শকদের সঙ্গে হলে বসে ‘প্রিয়তমা, সিনেমাটি উপভোগ করেন। একই সঙ্গে দর্শকদের ভালোবাসা ও উচ্ছ্বাস কাছ থেকে দেখে নিজেও আবেগাপ্লুত হোন।
আরও পড়ুন: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ডিপজল...
সে সময় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খান লেখেন, উত্তর আমেরিকার বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘প্রিয়তমা’, এমনটিই বলছে স্বপ্ন স্কয়ারক্রো। এই খবরটি জানাতে পেরে খুবই আনন্দিত।
যুক্তরাষ্ট্র ও কানাডার পরিবেশকরা বলেছেন, ‘প্রিয়তমা’ সিনেমাটি আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সে একক সিনেমা হলে সবচেয়ে বেশি আয়কারী বাংলাদেশী সিনেমা।
যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, এই সময়ে আপনাদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা বোধ চোখে জল এনে দিয়েছে।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














