বিজ্ঞাপনের চুক্তির মেয়াদ শেষেও প্রচার করায় এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল ম্যানেজার বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খানের আইনজীবী ওলোরা আফরিন। সেই নোটিশে শাকিব ৪ কোটি টাকা ক্ষতিপূরণদাবি করেছেন।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) এই বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খানের আইনজীবী ওলোরা আফরিন।
তিনি বলেন, গত বছরের ডিসেম্বর পর্যন্ত এসএমসির সঙ্গে বিজ্ঞাপন চুক্তি ছিল চিত্রনায়ক শাকিব খানের। এরপর চুক্তি নবায়ন না করেই বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছে। সেই কারণে চার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রতিষ্ঠানটিকে লিগ্যাল নোটিশ দেন তিনি।
আরও পড়ুন: স্বতন্ত্র নয়, এবার দল থেকে নির্বাচন করবেন হিরো আলম...
২০১৯ সালের মার্চ থেকে শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয় এসএমসির।
জানা যায়, চলতি বছরে একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় '১৩টি প্রশ্ন' অনুষ্ঠানে বিজ্ঞাপন বিরতিতে শাকিব খানের বিজ্ঞাপনগুলি অবিচ্ছিন্নভাবে ও ক্রমাগত ভাবে প্রদর্শন করা হয়।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, অনুমোদন বিহীন এ বিজ্ঞাপনগুলি প্রচারণা করায় নায়ক শাকিব খানের খ্যাতি, আর্থিক ক্ষতি ও অসুবিধার কথা বিবেচনা করে চার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন এবং তিনি প্রতিষ্ঠানটিকে সাত দিন সময় দিয়েছে। এর মধ্যে ক্ষতিপূরণ না দিলে আইনি ব্যবস্থা নেবেন।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














