আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাগেরহাট-৩ আসনে নির্বাচন করবেন একসময়ের জনপ্রিয় ঢলিউড নায়ক শাকিল খান।
সেই লক্ষ্যে গত সোমবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নায়ক শাকিল খান। তার থেকে পক্ষে মনোনয়ন ফরম তোলেন তার ভাগ্নে শাহরিয়ার নাজিম।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ খালিদ হোসেন।
মনোনয়ন ফরম তোলার পর শাকিল খানের ভাগ্নে বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন এই নির্বাচনে দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করতে পারবেন। রামপাল-মোংলাবাসীর দাবির প্রেক্ষিতে মামা (শাকিল খান) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
আরও পড়ুন: জিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন মিম...
এবার বাগেরহাট-৩ আসনে নৌকার প্রার্থী হতে শাকিল খানসহ ১১ জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান উপমন্ত্রী হাবিবুন নাহার এমপিকে। তার বিপক্ষেই লড়বেন শাকিল খান।
এসময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব সরদার, বাসতলি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মল্লিক মহিদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান চম্পক কুন্ডু ও ৩ নম্বর ওয়ার্ড সদস্য হুমায়ুন কবির প্রমুখ।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














