Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ছেলে বীরকে নিয়ে প্রথমবার সমুদ্র দর্শনে বুবলী

ছেলে বীরকে নিয়ে প্রথমবার সমুদ্র দর্শনে বুবলী

 অনলাইন ডেস্ক    ৫ জানুয়ারী, ২০২৪ ১৫:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী গেল বছরে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় ছিলেন। এবার নতুন বছরের শুরুতেও কাজ ও ছেলে বীরকে নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

বিভিন্ন সময় ছেলে শেহজাদ খান বীরের সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই নায়িকা। এবার তাকে নিয়ে গেলেন সমুদ্র দেখাতে।

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন।


ওই পোস্টে দেখা যাচ্ছে, সমুদ্র পাড়ে ছেলেকে নিয়ে ঘুরছেন তিনি। ক্যাপশনে বুবলী লেখেন, ‘এই শীতে বাপজানের প্রথম সমুদ্র ভ্রমণ।’

শেহজাদ খান বীর ঢালিউড সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলীর সন্তান। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইহুদি মেডিকেল সেন্টারে বীরের জন্ম হয়।

আরও পড়ুন: মাহির নির্বাচনী ইশতেহার ঘোষণা...

এদিকে গত ২৩ ডিসেম্বর ‘পুলসিরাত’ নামে নতুন একটি সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা বুবলী। আনন জামানের কাহিনী-চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ।

‘পুলসিরাত’ এর প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান। এছাড়া বুবলীর হাতে রয়েছে ‘রিভেঞ্জ’, ‘মায়া: দ্য লাভ’, ‘কয়লা’ ‘বিট্রে লন্ডন লাভ’, ‘দেয়ালের দেশ’, ‘খেলা হবে’ সিনেমা।

অনলাইন ডেস্ক