Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 কানাডা-আমেরিকায় কত ডলার আয় করল “প্রিয়তমা”?

কানাডা-আমেরিকায় কত ডলার আয় করল “প্রিয়তমা”?

     ১৩ জুলাই, ২০২৩ ১৩:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

হলিউড সিনেমার মহোৎসবের মাঝে আমেরিকা ও কানাডার থিয়েটারে দ্বিতীয় সপ্তাহে চলছে এই ‘প্রিয়তমা’ সিনেমাটি। আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব এ বিষয়টি নিশ্চিত করেছে।

সর্ব মহলে প্রশ্ন উঠেছে আমেরিকা ও কানাডায় ‘প্রিয়তমা’ সিনেমা কত টাকা আয় করেছে?

এ বিষয়ে আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব জানান, তিন দিনে চুয়াল্লিশ হাজার ডলার আয় করেছে ‘প্রিয়তমা’ সিনেমাটি।

অফিসিয়াল এক পোস্টে তিনি বলেন, হলিউডে সিনেমার পিক সামার মৌসুম হওয়ায় কানাডা ও আমেরিকায় ৭ জুলাই ‘প্রিয়তমা’ সিনেমাটি ৪২টি হলে মুক্তি পেয়েছে।

তারপরও প্রথম তিন দিনে ‘প্রিয়তমা’ ৪৪ হাজার ডলার ক্রস করে ফেলেছে এবং এটি উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার ইতিহাসে (এখন পর্যন্ত) চতুর্থ সর্বোচ্চ ওপেনিং।

আরও পড়ুন: রাজকে ছাড়াই ছেলের জন্মদিনের কেক কাটলেন পরীমনি...

আশা জাগানিয়া বিষয় হল, ৪২টি থিয়েটারের সবগুলোতেই দারুন পারফর্ম করছে “প্রিয়তমা” সিনেমাটি। নিউইয়র্কে রীতিমত ঝড় বইছে এই সিনেমাটি। দর্শকের চাপে এ কঠিন সময়েও নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স তাদের সবচেয়ে বড় হলটা প্রিয়তমাকে দিতে বাধ্য হয়েছে। চারটির জায়গায় সাতটি শো চালিয়েছে একদিনে।

অন্যদিকে কানাডার টরন্টোতেও চলছে ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার উৎসব।

সবচেয়ে ভালো খবর হচ্ছে, এ সবগুলো হলেই দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করেছে ‘প্রিয়তমা’ সিনেমা।

কানাডা ও আমেরিকায় পরিবেশক 'স্বপ্ন স্কেয়ারক্রো'র পরিবেশনায় ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত হিমেল আশরাফের সিনেমা ‘প্রিয়তমা’। এতে বাংলাদেশের কিং খান শকিব অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন ভারতের ইধিকা পাল।