Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত অভিনেতা উদয় শঙ্কর আর নেই

‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত অভিনেতা উদয় শঙ্কর আর নেই

 অনলাইন ডেস্ক    ২১ মে, ২০২৪ ১৩:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত অভিনেতা উদয় শঙ্কর পালের জীবনপ্রদীপ ৭৬ বছর বয়সে থেমে গেলো। সোমবার (২০ মে) সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন উদয় শঙ্কর। সে কারণে মাঝে মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলতেন তিনি।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, বর্ষীয়ান অভিনেতা উদয় শঙ্করের অসুস্থতার কথা প্রথম সোশ্যাল মিডিয়াতে জানান পরিচালক অভিজিৎ পাল। প্রথমে হাওড়ার একটি ক্লিনিকে শুরু হয় চিকিৎসা।

আরও পড়ুন: প্রাথমিক পর্যায়ে মুখের ক্যানসারের লক্ষণ জেনে নিন...

পরে অভিনেতা দেবদূত ঘোষ ও পরিচালক শৈবাল মিত্রের উদ্যোগে আর্টিস্ট ফোরামের তত্ত্বাবধানে উদয় শঙ্করকে দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়।

চিকিৎসকরা জানিয়ে দেন, বার্ধক্যজনিত কারণে অভিনেতার চিকিৎসায় ঝুঁকি রয়েছে। এরপরেই এলো দুঃসংবাদ।

উদয় শঙ্কর পালের প্রয়াণে টালিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের সহকর্মী থেকে ভক্ত-অনুরাগী সবাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন বিয়োগান্তক স্ট্যাটাস।

অনলাইন ডেস্ক