ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন এ অভিনেত্রী।
বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত-অনুরাগীদের সংখ্যা নেহাতই কম নয়। সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন। এ তালিকায় বাদ যায়নি মেহজাবিন চৌধুরীও। মেটলাইফ স্টেডিয়ামে দেখা মিললো এ অভিনেত্রীর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবীন এক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আজকে কে জিততে পারে? ’ । ছবিতে এবার এক ভিন্নলুকে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিলেন তিনি।
এসময় তার পরনে ছিল আর্জেন্টিনার জার্সি চোখে কালো চশমা হাতে ঘড়ি। তার মিষ্টি হাসি যেন আর্জেন্টিনা ভক্তদের হৃদয়ে ঝড় তুলবে।
আরও পড়ুন: দেশে ফিরেছেন ১৯ হাজার ৪৩৯ হাজি, মৃত্যু ৫০...
সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা অভিনন্দন জানিয়েছেন। সরকার মোহাম্মদ জামাল নামে একজনের ভাষ্য, ‘স্টেডিয়ামে এসে আর্জেন্টিনাকে সমর্থন করার জন্য আর্জেন্টিনা দলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।’
উল্লেখ্য, ১-০ গোলের এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার শেষ আটে পা রাখল আর্জেন্টিনা। গ্রুপে তারা আছে সবার ওপরে। ৩ পয়েন্ট নিয়ে কানাডা আছে দুইয়ে। চিলি এবং পেরু দুই দলেরই ঝুলিতে আছে ১ পয়েন্ট।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














