ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান বিনোদন জগতের বিশাল একটি অংশজুড়ে রয়েছে। বড় কোনো উৎসব মানেই শাকিবের সিনেমা মুক্তি। সেই ধারাবাহিকতায় ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল হিমেল আশরাফ পরিচালিত সিনেমা ‘রাজকুমার’। এবার ওটিটিতে মুক্তির পালা।
জানা গেছে, শাকিবের ‘রাজকুমার’ আসছে ওটিটি প্লাটফর্মে। এরই মধ্যে ছবির প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে চুক্তি সেরেছে বঙ্গ কর্তৃপক্ষ।
এ বিষয়ে বঙ্গ’র প্রধান কনটেন্ট কর্মকর্তা মুশফিকুর রহমান মঞ্জু বলেছেন, ‘ঈদুল ফিতরে ‘রাজকুমার’ সবচেয়ে ভালো ব্যবসা করেছে। বহু দর্শক অনলাইনে ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে।
আরও পড়ুন: মেহেরপুরে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব...
এজন্য ছবিটির প্রযোজকের সঙ্গে যোগাযোগ করি। এরই মধ্যে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে চুক্তি হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষেই অন্তর্জালে আসতে পারে ছবিটি।
‘রাজকমুার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এছাড়া অভিনয়ে করেছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, দিলারা জামান, ডা. এজাজ, ফারুক আহমেদ, এরফান মৃধা শিবলু প্রমুখ।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














