ঢলিউড সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান নিজের ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন। এই সিনেমার নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
‘রাজকুমার’সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত শনিবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব খান ও কোর্টনি কফি। সেখানেই একফ্রেমে ভক্তদের মাঝে হাজির হন এই দুই তারকা।
শাকিব খান নিজের ফেসবুকে লিখেছেন, ‘রাজকুমার’ আসছে আরশাদ আদনানের প্রযোজনায় এবং হিমেল আশরাফের পরিচালনায়। লেখার সঙ্গে নায়ক জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজিও।

বিষয়টি নিশ্চিত করে হিমেল আশরাফ বললেন, ‘রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে আমন্ত্রণ করা হয়েছিল শাকিব ও কোর্টনি কফিকে। সেখানেই তাদের ফ্রেমবন্দি করা হয়েছে।’
আরও পড়ুন: চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বৈধ ঘোষণা...
জানা গেছে, আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে রাজকুমারের শুটিং। সিনেমার নির্মাতা হিমেল আশরাফ জানান, ঢাকা, পাবনা এবং পরে আমেরিকাতে সিনেমাটির শুটিং শেষ হবে। রাজকুমার মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে।

বঙ্গভবনে রাষ্ট্রপতির জন্মদিনের অনুষ্ঠানে রাজকুমার সিনেমার প্রযোজক আরশাদ আদনান, হিমেল আশরাফসহ আরও উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, ইধিকা পাল ও কণ্ঠশিল্পী কোনাল।









































































































































































































































































































.jpg)














