Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 হেলিকপ্টারে করে নতুন বউ ঘরে তুললেন পাকুন্দিয়ার যুবক

হেলিকপ্টারে করে নতুন বউ ঘরে তুললেন পাকুন্দিয়ার যুবক

 জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধি    ২৩ জানুয়ারী, ২০২৫ ১৯:০৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 158 বার

আগেকার দিনে নতুন বউ ঘরে তোলার প্রচলন ছিল পালকি,গরুর গাড়ি,ঘোড়ার গাড়ি, রিকশা ইত্যাদি। তবে দিন বদলের হাওয়ায় তা আজ বিলুপ্তির পথে। বর্তমানে মাইক্রোবাস,মিনি বাসের প্রচলন খুব বেশি থাকলেও ইদানিং হেলিকপ্টারে করে নতুন বউ ঘরে তোলার প্রচলন প্রায়ই লক্ষ্য করা যাচ্ছে।

তেমনি হেলিকপ্টারে করে নতুন বউ ঘরে তুললেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মুনজিল মিয়া ও হেনা আক্তার দম্পতির সন্তান সজল। এই দম্পতির শখ ছিল ছেলে বড় হয়ে প্রতিষ্ঠিত হবে। ধুমধাম করে বিয়ের আয়োজন করবে। অবশেষে মা-বাবার সেই শখ পূরণ করলেন সন্তান ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে বীর পাকুন্দিয়া গ্রামে হেলিকপ্টারে বউ এনে মা-বাবার শখ পূরণ করলেন সজল। জানা গেছে, পৌরসদরের বীরপাকুন্দিয়া গ্রামের মুনজিল মিয়ার দুই ছেলে ও তিন মেয়ে সন্তান রয়েছে। সবার ছোট সজল সৌদিআরবে ব্যবসা করেন। দীর্ঘ ১০বছর ধরে সজল সৌদি আরবে ব্যবসা-পরিচালনা করে আসছেন। সম্প্রতি সজল দেশে আসলে তাকে বিয়ে করানোর সিদ্ধান্ত নেয় পরিবার।

এর প্রেক্ষিতে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কাদিরপুর গ্রামের আতাউর রহমানের প্রথম কন্যা সাদিয়া আক্তার মুন্নীর সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক হওয়ার পর মা-বাবার শখ পূরণ করতে হেলিকপ্টারে বর যাত্রী গিয়ে বউ নিয়ে বাড়ি ফিরেন সজল।

বৃহস্পতিবার দুপুর ২টা ২০মিনিটে নিজ বাড়ির সামনে থেকে হেলিকপ্টারে চড়েন সজল ও তার সঙ্গীরা। বিকেল ৪টা ২৫মিনিটে বউ নিয়ে ফের একই জায়গায় ফিরেন সজল। এসময় তার মা ও স্বজনেরা মিষ্টি দিয়ে তাদের বরণ করে নেন।

এদিকে হেলিকপ্টারে বিয়ের খবরে আশপাশের মানুষ ভিড় জমান। সজলের মামা উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হক জজ বলেন, আমার বোন ও বোন-জামাইয়ের শখ ছিল ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করাবে। অবশেষে তাদের শখ পূরণ হলো। ভাগনে সজলের সৌদি আরবে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এমন আয়োজনে পরিবারের সকলেই আনন্দিত।

জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধি